যেটা হয়ে গেছে সেটা ঠিক করার মত কিছু নেই: সুজন
যেটা হয়ে গেছে সেটা ঠিক করার মত কিছু নেই: সুজন
বিশ্বকাপের দলে সুযোগ পাননি তামিম ইকবাল। তাকে ছাড়াই মেগা আসরে খেলবে বাংলাদেশ দল। তামিম না থাকার বিষয়ে, যেটা হয়ে গেছে সেটা ঠিক করার মত কিছু নেই বলে মন্তব্য করেছেন খালেদ মাহমুদ সুজন।
বুধবার গণমাধ্যমকর্মীদের তিনি বলেন, “আমার মনে হয় স্বপ্ন তো এই ১৫ জনের চোখে আছে নিশ্চয়। সেই স্বপ্নটা বাস্তবয়ন করা খুবই গুরুত্বপূর্ণ। সেটার জন্য আমার মনে হয় শুধু প্লেয়াররা না, আমাদের সাপোর্ট স্টাফ, সবাইকে এক সুতোয় থাকতে হবে। আমরা যাতে টিম স্পিরিটটা বিল্ড-আপ করতে পারি। যেটা হয়ে গেছে, সেটা আসলে ঠিক করার কিছু নেই এখন আর। কালকের দিনটা দেখতে হবে, সামনের দিকটা দেখতে হবে। সেই আশাতেই যাচ্ছি”

Comments
Post a Comment