সকালে T20 ;বিকালে ODI;একই দিনে দুই ফরম্যাটে জয় বাংলাদেশের।
একই দিনে দুই ফরম্যাটে জয়ের দেখা পেল বাংলাদেশ। সকালে পাকিস্তানের বিপক্ষে আর বিকেলে আফগানিস্তানের বিপক্ষে জয় পেল বাংলাদেশ।
বিশ্বকাপের উন্মাদনায় চাপা পড়ে গেল এশিয়ান গেমসে বাংলাদেশের T20 ম্যাচ জয়ের আনন্দ। চীনে অনুষ্ঠিত এশিয়ান গেমসে ৩য় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বৃষ্টি আইনের ৬ উইকেটে জয় পায় বাংলাদেশ।
সকাল সাতটায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে দেরীতে শুরু হয় ম্যাচ। কিন্তু পাঁচ ওভারে ১ উইকেট হারিয়ে পাকিস্তান সংগ্রহ করে ৪৮ রান।এরপরই শুরু হয় বৃষ্টি। বৃষ্টির পর আর ব্যাট করতে পারেনি পাকিস্তান; যার ফলে বৃষ্টি আইনে ৫ ওভারে বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ৬৫ রান।
আফিফ ও ইয়াসির রাব্বির ঝড়ো ব্যাটিং এ জয় পায় বাংলাদেশ।
অন্যদিকে, বেলা ১১ টায় শুরু হয় বাংলাদেশ ও আফগানিস্তানের বিশ্বকাপ মিশন। টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। সাকিব,মেহেদী,শরিফুল ও তাসকিন ও মুস্তাফিজের বোলিং তোপে পড়ে ১৬৫ রানে অলআউট হয় আফগানিস্তান।।
৩ টি করে উইকেট তুলে নেন সাকিব ও মেহেদী হাসান মিরাজ। শরিফুল নেয় দুইটি আর তাসকিন ও মুস্তাফিজ ১ টি করে উইকেট পান।
ব্যাট করতে নেমে মাত্র ২৭ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। এরপর মিরাজ ও শান্তের ব্যাটে জয়ের দ্বার প্রান্তে পৌঁছে যায় বাংলাদেশ। মিরাজ ৫৭ ও শান্ত ৫৯ রানের ইনিংস খেলেন। ফলে, ৬ উইকেটে জয় পায় বাংলাদেশ। জয় দিয়ে শুরু হয় টাইগারদের বিশ্বকাপ মিশন।

Comments
Post a Comment