হাথুরুসিংহেকে অব্যাহতি দিয়ে তামিমকে দলে নিতে লিগ্যাল নোটিশ
জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহেকে অব্যাহতি ও দেশসেরা ওপেনার তামিম ইকবালকে বিশ্বকাপ দলে চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট সাপোর্ট গ্রুপের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের পক্ষে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী রাসেল আল মামুন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এই নোটিশ পাঠানো হয়। এদিকে, মঙ্গলবার দিনভর নানা নাটকীয়তার পর দেশসেরা ওপেনার তামিম ইকবালকে ছাড়াই ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তামিমকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিসিবির ওপর ক্ষোভ প্রকাশ করছেন দেশের হাজারো ক্রিকেট ভক্ত। কেউ কেউ তামিমের না থাকার পেছনে সাকিব ও হাথুরুকেও দায়ী করছেন। যদিও বিসিবি থেকে জানানো হয়েছে ফিটনেস ইস্যুর কারণেই বিশ্বকাপ স্কোয়াডে নেই তামিম। তাকে নিয়ে টিম ম্যানেজম্যান্টও কোনো ঝুঁকি নিতে চায়নি। তামিম ইস্যুতে সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, একটা তথ্য হয়তো সবাই ভুল দিচ্ছে। তামিমকে বাদ দিয়েছে, আসলে সত্য হলো তামিম ...